Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
17 July 2026

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার আর্জেন্টিনার, সৌদি আরবের কাছে হারলেন মেসিরা

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার আর্জেন্টিনার, সৌদি আরবের কাছে হারলেন মেসিরা

শেষ বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫ মিনিটে ২ গোল করেই ১-২ গোলে আর্জেন্টিনাকে পরাস্ত করল সৌদি আরব। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসিরা। খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপর একেরপর এক অফসাইড করতে থাকে আর্জেন্তিনা। প্রথমার্ধেই ৩টে গোল অফ সাইডের জন্য বাতিল হয়।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

৩৬টা ম্যাচ টানা অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে নামে আর্জেন্তিনা। আর্জেন্টিনার শেষ পরাজয় ২০১৯ সালে কোপা আমেরিকাতে ব্রাজিলের কাছে। এদিনের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পায় সৌদি আরব। অবশেষে শেষরক্ষা আর হল না। ১-২ গোলে সৌদি আরবের কাছে হেরে গেল মেসির আর্জেন্টিনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Uncategorized