Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

বই মেলা পৌঁছে যাবেন আরও সহজে; রবিবারও চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো 

বই মেলা পৌঁছে যাবেন আরও সহজে; রবিবারও চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো 

এবার থেকে রবিবারও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো চলবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার অনেকেই বই মেলা যান। শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা শুরু হলে, মেলা যাওয়া আরও সহজ হয়ে যাবে। এছাড়াও সাধারণ যাত্রীদেরও ভোগান্তি অনেকটাই কমবে।

এতদিন রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ থাকত। তবে মেট্রো সূত্রে খবর, শিয়ালদহ থেকে পরিষেবা শুরু হওয়ার পর রবিবারও প্রচুর ভিড় হচ্ছে। সে কথা মাথায় রেখেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এছাড়াও বই মেলার কারণে আগে থেকেই রবিবার মেট্রো চালানোর জন্য গিল্ডের তরফে অনুরোধ করা হয়েছিল। সব মিলিয়েই রবিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রোর তরফে রবিবারের সময়সূচি নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে জানা গিয়েছে, প্রাথমিকভাবে রবিবার বেলা ১২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেট্রো চলবে। এরপর ভিড় বাড়লে ভবিষ্যতে মেট্রোর সংখ্যা আরও বাড়ানো হবে বলে খবর।

আরও পড়ুন: পথ দেখাচ্ছে যাদবপুর, ইংরেজি বিভাগে শুরু হল লিঙ্গ নিরপেক্ষ টয়লেট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal