Take a fresh look at your lifestyle.

‘সবার বাচ্চা জেলে যাবে’ রেগে শাহরুখের সমর্থনে টুইট করলেন মিকা! ‘আরিয়ান বাচ্চা ছেলে, ওর মামলায় সবাই মজা দেখছে’! বলিউডকে একহাত নিলেন গায়ক মিকা সিং

119

চলতি মাসেই মাঝ সমুদ্রের এক বিলাসবহুল জাহাজের পার্টি থেকে মাদক মামলায় জড়িয়ে এনসিবির হাতে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হলেও পরে মাদক কান্ডের সঙ্গে সরাসরি যোগ থাকার অভিযোগে আরিয়ানকে গ্রেপ্তার করে এনসিবি।বর্তমানে একাধিকবার জামিন নাকচ হওয়ার পরে মুম্বাইয়ের আর্থার জেলে দিন কাটছে বলিউড বাদশার ছেলের।

প্রসঙ্গত আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর বলিউডের খুব কমসংখ্যক অভিনেতা এবং অভিনেত্রীকেই শাহরুখ খান এবং আরিয়ানের সমর্থনে মুখ খুলতে দেখা গিয়েছিল। এবার সেই তালিকায় যোগ দিলেন বলিউড গায়ক মিকা সিং। এদিন পরিচালক সঞ্জয় গুপ্তা একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন শাহরুখ খান বলিউডে যেভাবে হাজার হাজার মানুষকে সহায়তা করেছেন, এই দুর্দিনে তাদের উচিত শাহরুখের পাশে দাঁড়ানো। এই বক্তব্যকে সমর্থন করে মিকা সিংকে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দিতে দেখা যায়।

নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিকা জানিয়েছেন তিনি মনে করেন আরিয়ানের অতিশীঘ্রই জামিন পাওয়া উচিত। পাশাপাশি বলিউডের লোকজন কেন শাহরুখের সমর্থনে মুখ খুলছেন না সেই প্রশ্নও তুলতে দেখা যায় গায়ককে। তিনি জানান বলিউডের সবার সন্তান একবার করে জেলে গেলে তবেই হয়তো সকলে একজোট হবে। বলাই বাহুল্য শাহরুখকে সমর্থন করে নেটিজেনদের একাংশের ট্রোলের মুখে পড়তে হয়েছে গায়ক মিকা সিংকে।

Comments are closed.