Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

দুধ সাদা পোশাকে বেড রুমে ফটোশুট! এবারে মোহময়ী অবতারে সোশ্যাল মিডিয়াতে ধরা দিলেন অভিনেত্রী ঊষসী রায়, ভাইরাল ছবি

দুধ সাদা পোশাকে বেড রুমে ফটোশুট! এবারে মোহময়ী অবতারে সোশ্যাল মিডিয়াতে ধরা দিলেন অভিনেত্রী ঊষসী রায়, ভাইরাল ছবি

কয়েক বছর আগেই জি বাংলায় শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘বকুল কথা’। সেই ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী উষসী রায় দর্শকদের মনে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছেন। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন উষসী। সম্প্রতি বেশ কয়েক বছর হল তাকে আর টেলিভিশনের ছোটপর্দায় দেখা যায় না। পা রেখেছেন OTT প্লাটফর্মে। গতবছরই হইচই তে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘টুরু লাভ’। ওয়েবসিরিজ এর মাধ্যমে প্রথম টলিউডের বড়পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ থাকেন তিনি। বেশিরভাগ সময়ে তাকে ফটোশুট নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়, তার ইনস্টাগ্রাম আইডি তে চোখ রাখলেই বোঝা যায়। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি এবং রিল ভিডিও আপলোড করতে থাকেন।

সম্প্রতি আবারো নিজের মোহময়ী লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উষসী। ছবিতে অভিনেত্রীকে একটি দুধ সাদা উন্মুক্ত উঁচু কলার দেওয়া শার্ট পরে দুধ সাদা বিছানাতেই বসে ফটোশুট করতে দেখা গিয়েছে। আলতোভাবে একটা খোপা বেঁধেছেন কানের পাশ থেকে বেরিয়ে রয়েছে খানিকটা চুল। এভাবেই মোহময়ী লুকে ধরা দিয়েছেন নেটিজেনদের সামনে।

সোমবার এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘সোমবারের আমেজ’। ছবিটি পোস্ট করার সাথে সাথে সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনদের অসংখ্য কমেন্ট এবং লাইক এ ভরে গিয়েছে। অসংখ্য কমেন্ট করেছে তার ছবিতে বিভিন্ন ধরনের কমেন্ট ছিল তার কমেন্ট বক্সে।

আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার! ভয়ে চেঁচিয়ে উঠলেন অভিনেত্রী কারিনা কাপুর, রেগেও গেলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

উল্লেখ্য কয়েকদিন আগেই হইচইতে মুক্তি পেয়েছিল তানসেনের তানপুরা তৃতীয় পর্ব ‘রুদ্রবাণীর অভিশাপ’। সেখানে অভিনেত্রী উষসী কে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। উষসী বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা সুদীপ সরকার। দুজনকে প্রথমবার জুটিতে বেশ ভালই মানিয়েছে। তবে বকুল কথার ভক্তরা আবারও চাইছেন ঊষসী কে ছোট পর্দায় ফিরে পেতে। তাই জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment