Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

“এই রসগোল্লা তো আমাদের পাগল করে দেবে .. শুভ তৃতীয়া মিত্তি রানী” – নিজের বোল্ড অবতারের ছবি পোস্ট করে অনুরাগীদের তৃতীয়ার শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সকলের প্রিয় মিঠাই রানী ওরফে সৌমিতৃষা

“এই রসগোল্লা তো আমাদের পাগল করে দেবে .. শুভ তৃতীয়া মিত্তি রানী” – নিজের বোল্ড অবতারের ছবি পোস্ট করে অনুরাগীদের তৃতীয়ার শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সকলের প্রিয় মিঠাই রানী ওরফে সৌমিতৃষা

ধারাবাহিক মানুষের প্রাত্যহিক জীবনের একটি অংশ হয়ে উঠেছে। সারাদিন কাজ করে রীতিমতো খাটাখাটনির পর সন্ধ্যেবেলা সবাই এই ধারাবাহিকের গল্প দেখতে পছন্দ করেন। তাইতো প্রত্যেকটি প্রাইভেট চ্যানেল প্রত্যেক আধ ঘন্টার স্লটে নতুন নতুন ধারাবাহিক তৈরি রাখেন। একটা ধারাবাহিক শেষ হলেই শুরু হয় আরেকটি ধারাবাহিক। কিন্তু যদি কখনো ধারাবাহিকের জনপ্রিয়তা নষ্ট হয় বা স্লটলিডিং করতে না পারে তাহলে সে ধারাবাহিককে হঠাৎ করেই বন্ধ করে দেয় চ্যানেল কর্তৃপক্ষ। এই নিত্যনতুন ধারাবাহিকের হাত ধরেই অভিনয়ে জগতে প্রবেশ গড়েছে নতুন নতুন অভিনেতা-অভিনেত্রীদের। বড় পর্দার অভিনেতা-অভিনেত্রী হওয়ার মত সামাজিক পরিস্থিতি সকলের নাই থাকতে পারে তাই বলে কি তাঁরা অভিনয় করবেন না। কিন্তু অন্যদিকে ছোট পর্দা এমন একটি মাধ্যম যেখানে তাঁরা একদম সাধারন মানুষের সাথে মিলেমিশে ছোট পর্দায় অভিনয় করতে পারেন। এই ধারাবাহিকের একেক জন অভিনেতা-অভিনেত্রী প্রত্যেকটি সাধারণ মানুষের ঘরের সদস্য হয়ে ওঠেন।

ছোট পর্দার এমন একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলা সম্প্রচারিত “মিঠাই”। প্রতিদিন রাত আটটার স্লটে দেখতে পাওয়া যায় ধারাবাহিককে। ৫৬ সপ্তাহের রেকর্ড ব্রেকিং বেঙ্গল টপার হওয়ার পর এখন তাঁর টিআরপি রেটিং ঠেকেছে তলানিতে। তবে ধারাবাহিকের জনপ্রিয়তা যে একেবারে শেষ হয়ে গেছে এমন কথা বলা যায় না। কারণ ধারাবাহিকের যথেষ্ট বড় ফ্যান বেস আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়।

তেমনি এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে দর্শকম মহল। এই চরিত্রে যিনি অভিনয় করছেন সেই অভিনেত্রীর নাম সৌমিতৃষা কুন্ডু। বলাই বাহুল্য এর আগেও অভিনেত্রীকে আমরা দেখতে পেয়েছি অন্য অনেক ধারাবাহিকে। কিন্তু জি বাংলার মিঠাইয়ের মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। নিজের অভিনয় যেমন দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন পর্দায় তেমনি দর্শকও তাঁকে আপন করে নিয়েছে। অভিনেত্রী অভিনীত অন্যান্য চরিত্র দের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পায় মিঠাই।

আরও পড়ুন: বাকি আর পাঁচটা ধারাবাহিকের মতো নয়, একেবারে বাঙালি নিয়ম নীতি অনুযায়ী শংকর ঐশানির বিবাহ পর্ব দেখানো হলো ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে

তবে একটা কথা বলতেই হবে যে অভিনেত্রী যেমন নিজের কাজের দিকে দক্ষ ঠিক তেমনি নিজের স্টাইল স্টেটমেন্ট এও যথেষ্ট দক্ষতার পরিচয় দেন। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী বেশ ভাল রকম একটিভ থাকেন। সেটা তাঁর সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকেই বোঝা যায়। অভিনেত্রীর অনুরাগীরা মুখিয়ে থাকেন তাঁর বিভিন্ন পোস্ট দেখার জন্য। তেমনি অভিনেত্রীয় নিজের সমস্ত রকম ফটো ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

আবার এখন তো সামনে দুর্গাপুজো। নিজেদের বিভিন্ন লুককে সাজিয়ে তুলতে ব্যস্ত অভিনেতা অভিনেত্রীরা। নানান সময় নানান রকম সাজে নিজেদেরকে ক্যামেরায় তুলে ধরছেন তাঁরা। এবার পূজোর নতুন সাজে ধরা দিলেন অভিনেত্রী সৌমিও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে লাল পাড় সাদা শাড়ি পরনে রয়েছে তাঁর। তবে শাড়ির আঁচল একটু অন্য স্টাইলে নেওয়া। আঁচলটি পিঠের পিছন দিয়ে এসে ডান কাঁধে পড়েছে। শাড়ির সাথে ম্যাচ করে সিঙ্গেল স্লিপের ব্লাউজ পরেছেন অভিনেত্রী। শাড়ির ফাঁক দিয়ে উন্মুক্ত অভিনেত্রীর পেট। আর আঁচলের ফাঁক দিয়ে বক্ষ বিভাজিকা। মেকাপ হিসেবে তেমন ডার্ক কিছু মেকাপ নিয়ে অভিনেত্রীর মুখে। নুড লিপস্টিকের সাথে স্মোকি আই মেকআপ করতে দেখতে পাওয়া গেছে তাঁকে। জুয়েলারির মধ্যেও জাঙ্ক কানের আর বাঁহাতে কিছু জাঙ্কের চুরি দেখতে পাওয়া যায়। ব্যাস এতটুকুই এর বেশি আর কোন উগ্র মেকাপে সাজেননি সৌমি।

অভিনেত্রীর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “তৃতীয়ার শুভেচ্ছা”। অর্থাৎ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিজের অনুরাগীদের শুভেচ্ছা বার্তার ইচ্ছেন তিনি। ছবিটা পোস্ট হওয়ার কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রায় দশ হাজারেরও বেশি মানুষ ছবিটি পছন্দ করেছেন। এখান থেকে স্পষ্ট যে অভিনেত্রীর ফ্যান বেস ঠিক কতটা। এই ছবির কমেন্ট সেকশন দেখলে স্পষ্ট অভিনেত্রীর প্রতি তাঁর অনুরাগীদের ভালোবাসা। যেমন একজন লিখেছেন, “এই রসগোল্লা তো আমাদের পাগল করে দেবে .. শুভ তৃতীয়া মিত্তি রানী”। আরেকজন অনুরাগী লিখেন, “শুভ তৃতীয়ার শুভেচ্ছা দি! তুমি যা পড়ো তাতেই তোমায় খুব সুন্দর লাগে। একটু বেশি সুন্দর লাগে”। কিন্তু অন্য দিকে এটাতো সোশ্যাল মিডিয়া। তাই ভালো থাকলে হাজারটা খারাপের মধ্যে দশটা ভালো থাকে। অভিনেত্রীর পোশাক নিয়ে বেশ কটাক্ষ দেখতে পাওয়া গিয়েছে এই ছবির কমেন্ট সেকশনে। একজন নিন্দুক লিখেছেন, “খুব সুন্দর লাগছে। কিন্তু বুঝতে পারলাম না এটা কি ধরণের শাড়ি পরা?” আরো একজন লেখেন, “আগের পোশাক গেটআপ ভালো ছিল,,,একটু জনপ্রিয় হয়ে গেছে বলে পোশাক এর এই অবস্থা, বেহাল দশা,,,টলিপাড়ায়,বলিউডে চান্স পেলে কি লেভেলের পোশাক পরবে এটা দেখেই বোঝা যাচ্ছে, ফালতু একটা”। এরকমই আরো বহু কমেন্ট দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন: পিলু নয় রঞ্জার চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অভিনেত্রী ইধিকা পাল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল