Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

এজেন্ডা পার্টির পাখা কাটার হুঁশিয়ারি, নন্দীগ্রাম মাতালেন মহাগুরু 

এজেন্ডা পার্টির পাখা কাটার হুঁশিয়ারি, নন্দীগ্রাম মাতালেন মহাগুরু 

তিনমাস ধৈর্য ধরুন,এজেন্ডা পার্টিদের পাখা কাটব। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড-শোতে গিয়ে বিরোধীদের ঝাঁঝালো ভাষায় আক্রমণ মিঠুন চক্রবর্তীর। মঙ্গলবার প্রচারের শেষ বেলায় টেঙ্গুয়া থেকে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড-শো করেন মহাগুরু। নাম না করে বিরোধীদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন তিনি। এদিন বিজেপির স্টার ক্যাম্পেনারের মুখে কাটমানি  প্রসঙ্গও উঠে আসে। বলেন, প্রতিটি কাজেই কাটামানি খাওয়া হচ্ছে।   

[আরও পড়ুন- শুভেন্দুর মতো অত খারাপ না মুকুল, বেচারাকে কৃষ্ণনগর পাঠিয়েছে! নন্দীগ্রামে মমতা]

মঙ্গলবার একুশের নির্বাচনের মূল আকর্ষণ নন্দীগ্রামের ভোটের প্রচারের শেষ দিন ছিল। শেষ দিনেই শুভেন্দুর হয়ে প্রচারে নন্দীগ্রাম মাতালেন মিঠুন চক্রবর্তী।       

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউয়ের আগে স্বাস্থ্যকর্মীদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করল KMC

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal