Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

অগ্নি আমার জীবনের অংশ, আমাদের ভাই-বোনের সম্পর্ক, অগ্নিমিত্রা পলের সমর্থনে প্রচার মিঠুন চক্রবর্তীর

অগ্নি আমার জীবনের অংশ, আমাদের ভাই-বোনের সম্পর্ক, অগ্নিমিত্রা পলের সমর্থনে প্রচার মিঠুন চক্রবর্তীর

আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে প্রচার করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, মিঠুন চক্রবর্তী বলছেন, অগ্নি আমার জীবনের একটা অংশ। আমাদের মধ্যে ভাই-বোনের সম্পর্ক। এইটকু সম্পর্কের জন্য ও যদি আমায় মনে রাখতে পারে, তাহলে আপনাদের জন্য ও কিনা করতে পারে।

মিঠুন চক্রবর্তী আরও বলেছেন, আপনাদের ঘরের মেয়ে অগ্নিমিত্রা পল।
অনেক ভাইবোনের সম্পর্ক দেখেছি। পরবর্তী সময়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু, এই মেয়েটি আমার সঙ্গে এখনও পর্যন্ত সম্পর্ক রেখেছে। বোনের দায়িত্ব পালন করে চলেছে। প্রতিদিন ও বৌদিকে ফোন করে জিজ্ঞাসা করে দাদা কেমন আছে। ও আপনাদের ঘরের মেয়ে। আপনাদের নিজের লোক।

উল্লেখ্য, আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। এখানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আর সিপিএমের হয়ে লড়ছেন পার্থ মুখার্জি।

আরও পড়ুন: ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের নজরে আরও কয়েকজন; এখনও গ্রেফতার ১২ 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal