Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

ডোমজুড়ে রাজীব-মিঠুনের রোড শোয়ে হামলা, ইটবৃষ্টি, অভিযোগ অস্বীকার তৃণমূলের

ডোমজুড়ে রাজীব-মিঠুনের রোড শোয়ে হামলা, ইটবৃষ্টি, অভিযোগ অস্বীকার তৃণমূলের

মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে হামলা! বৃহস্পতিবার ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জির সমর্থনে একটি রোড শো করেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ সেই রোড শোতে প্রথমে ইটবৃষ্টি হয়। এরপর হামলা চালানো হয়। জখম হন ১০ জন বিজেপি সমর্থক। হামলার জেরে ভেঙে যায় গাড়ি। যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা বিজেপির গোষ্ঠীকোন্দল। হামলার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

এদিন ডোমজুড়ে সলপ বাজার থেকে বাঁকরা পর্যন্ত রোড শো করার কথা ছিল বিজেপির তারকা প্রচারকের। অভিযোগ রোড শো বাঁকরাতে পৌঁছতেই ইটবৃষ্টি শুরু হয়। পুলিশ বাহিনী অত্যন্ত দ্রুত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে গোটা এলাকা। হামলায় মিঠুন চক্রবর্তী বা রাজীব ব্যানার্জির কিছু হয়নি।

বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা করেছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

আরও পড়ুন: আরামবাগে নতুন মেডিক্যাল কলেজ; ১৬ নভেম্বর থেকে শুরু হল পঠন-পাঠন 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal