Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা মোদীর, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা মোদীর, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, ”জয় হিন্দ”।

এদিন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান মোদী। মোদীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং দেশের তিন বাহিনীর সেনা প্রধান।

দিল্লিতে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কোভিড বিধি মেনে পালিত হচ্ছে এই অনুষ্ঠান। উল্লেখযোগ্য ভাবে এইবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্বাস্থ্যকর্মী, রিকশা চালক ও অটোচালকদের।

আরও পড়ুন: শীর্ষ আদালতে ধাক্কা কেন্দ্রের, তৃতীয়বারের জন্য ইডির ডিরেক্টর পদে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি অবৈধ; জানিয়ে দিল সুপ্রিম কোর্ট 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation