Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

‘দাদাগিরি’র মঞ্চে দাদাগিরি দেখিয়ে সকলকে চমকে দিলেন দৃষ্টিহীন মঈনুদ্দিন! তার প্রতিভায় মুগ্ধ স্বয়ং মহারাজ সৌরভ গাঙ্গুলী, তমুল ভাইরাল ভিডিও

‘দাদাগিরি’র মঞ্চে দাদাগিরি দেখিয়ে সকলকে চমকে দিলেন দৃষ্টিহীন মঈনুদ্দিন! তার প্রতিভায় মুগ্ধ স্বয়ং মহারাজ সৌরভ গাঙ্গুলী, তমুল ভাইরাল ভিডিও

কিছুদিন আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ‘দাদাগিরি’র নতুন সিজনের সম্প্রচার। প্রথম থেকেই এবার একের পর এক চমক দেখা গিয়েছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে। এবার আরও একবার অভিনবত্ব দেখা গেল উপস্থিত প্রতিযোগীদের মধ্যে। কারণ এবার জি বাংলার পর্দায় দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন দৃষ্টিহীন প্রতিযোগী মইনুদ্দিন। যিনি নিজের প্রতিভায় মুগ্ধ করে দিয়েছেন উপস্থিত সকল দর্শক সহ দাদাগিরির সঞ্চালক স্বয়ং সৌরভ গাঙ্গুলীকেও।

প্রসঙ্গত এদিন উপস্থিত হয়ে অসাধারণ খেলার পাশাপাশি ওই দৃষ্টিহীন যুবক জানান শৈশবে চোখের অসুখ ধরার পর তার পরিবারের তরফে চিকিৎসা করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু একসঙ্গে দুটি চোখে অপারেশনের পরে একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। অপর একটি চোখে অতি স্বল্প দৃষ্টিশক্তি ছিল।

যে কারণে অনেক ক্ষেত্রেই তার আশেপাশের মানুষদের থেকে বঞ্চনা এবং অপমান সহ্য করতে হয়েছে তাকে। তবে দৃষ্টিশক্তি হারিয়ে মোটেও থেমে থাকেননি ওই যুবক। বরং অদম্য পরিশ্রম এবং অধ্যবসায়ের জোরে আজ নিজের নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘দল থেকে বাদ পড়ে খুব রাগ হয়েছিল’! ঘুরে দাঁড়ানোর লড়াই শেয়ার করলেন সৌরভ, গ্রেগ চ্যাপলকে নিয়ে এবার প্রকাশ্যে ‘দাদাগিরি’র মঞ্চে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

এদিন তার খেলায় মুগ্ধ হতে দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলীকে। পাশাপাশি কলকাতার মহারাজের জন্য কবিতাও লিখে এনেছিলেন ওই যুবক। যা তাকে পড়তে সাহায্য করেন স্বয়ং সৌরভ। বলাই বাহুল্য দাদাগিরির এই এপিসোড মন জয় করে নিয়েছে দর্শকদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial