Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
11 June 2026

‘দল থেকে বাদ পড়ে খুব রাগ হয়েছিল’! ঘুরে দাঁড়ানোর লড়াই শেয়ার করলেন সৌরভ, গ্রেগ চ্যাপলকে নিয়ে এবার প্রকাশ্যে ‘দাদাগিরি’র মঞ্চে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

‘দল থেকে বাদ পড়ে খুব রাগ হয়েছিল’! ঘুরে দাঁড়ানোর লড়াই শেয়ার করলেন সৌরভ, গ্রেগ চ্যাপলকে নিয়ে এবার প্রকাশ্যে ‘দাদাগিরি’র মঞ্চে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও
Farmers Protest Sourav

সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর উপর বেশ ক্ষুব্ধ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির অনুগামীরা। কারণ তারা মনে করেছিলেন একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে বিরাটকে সরিয়ে রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়ার পিছনে বোধহয় সৌরভ গাঙ্গুলীর হাত রয়েছে। তবে এবার দাদাগিরির মঞ্চে গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী। জানালেন তারা বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে না সরে যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিরাট তাদের অনুরোধ রাখেননি।

অন্যদিকে একটি স্পেশাল এপিসোডে গ্রেগ চ্যাপেলকে নিয়ে কথা বলতে দেখা যায় সৌরভকে। টানা বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। পাশাপাশি প্রকাশ্যে এসেছিল গ্রেগের বিস্ফোরক ইমেল। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ।

জানালেন দল থেকে বাদ পড়ে ভীষণ রেগে গিয়েছিলেন তিনি। সেই রাগ শরীরচর্চার উপর প্রয়োগ করতেন তিনি। যে কারণে সে সময় দিনের অনেকটা সময় তিনি শরীরচর্চায় ব্যয় করতেন সৌরভ গাঙ্গুলী। আরও জানিয়েছেন ইডেনে এসে তিনি শরীরচর্চার সময় গোটা ইডেন জুড়ে একুশবার দৌড়াতেন।

আরও পড়ুন: ‘দেবকে কিন্তু ছাড়ব না, তোমায় দেখে নেব’! প্রকাশ্যে সুপারস্টার দেবের উদ্দেশ্যে দাদাগিরির মঞ্চে ‘হুমকি’ সৌরভের, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

পাশাপাশি এমনও হয়েছে যে সারাদিনে তিনি ৩৫০টা অ্যাবস এক্সারসাইজ করেছেন। এরপরই অবশ্য স্বমহিমায় দলে ফিরে আসতে পেরেছিলেন সৌরভ গাঙ্গুলী। প্রসঙ্গত এদিন তার অভিজ্ঞতার কথা শুনতে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিল জনপ্রিয় সিরিয়াল ‘কড়িখেলা’র অভিনেতা এবং অভিনেত্রীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial