Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 July 2026

সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস 

সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস 

দক্ষিণবঙ্গে মাঝে মধ্যেই দু এক পশলা বৃষ্টি হচ্ছে। কলকাতা থেকে জেলা সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়  অদ্রতাজনিত অস্বস্তি থেকেই যাচ্ছে। তবে এর মধ্যেই বৃষ্টি নিয়ে কিছুটা আশার খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী মঙ্গলবার পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

শুক্রবার বাতাসে আপেক্ষিক অদ্রতার পরিমাণ ছিল ৬৭ থেকে ৯২%। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা কিছুটা বেশি।

আরও পড়ুন: মৌসুমি অক্ষরেখার জের, রাজ্যের পাঁচ জেলায় ভারী বর্ষণের সতর্কতা; মাঝারি বৃষ্টি সব জেলাতেই 

এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে বলেই জানা গিয়েছে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে খবর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal