Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, জানাল আবহাওয়া দফতর

তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, জানাল আবহাওয়া দফতর

আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে উষ্ণ ও শুষ্ক হাওয়া বন্ধ হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পক্ষে এই বিষয়টি ইতিবাচক বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: ৪২ টি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা, দেখুন ভিডিও

মঙ্গলবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। কলকাতা সহ দু’-একটি জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন-চারদিনের মধ্যে ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরেও বর্ষা অগ্রসর হবে। আলিপুর আবহাওয়া অফিসের এক অধিকর্তা জানান, বৃহস্পতি থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আসবে বলে মনে হচ্ছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal