ফেরত বিদেশ থেকে এ রাজ্যে আসা দু’জনের শরীরে মিলল করোনাভাইরাসের জীবাণু। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯। দু’জনই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি।
সূত্রের খবর, দু’জনের মধ্যে একজন মিশর থেকে, অন্যজন লন্ডন থেকে কলকাতায় আসেন। সোমবার মধ্যরাতে তাঁদের রিপোর্ট মেলে এবং দু’জনেরই শরীরে করোনা জীবাণু মিলেছে। ইতিমধ্যেই এ রাজ্যের এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।
গত মঙ্গলবার রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। প্রথম আক্রান্ত যুবক ইংল্যান্ড থেকে এ রাজ্যে এসেছিলেন। তারপর গত এক সপ্তাহে এই নিয়ে পরপর ৮ জনের দেহে মিলল করোনাভাইরাসের জীবাণু।
আরও পড়ুন: বন্ধ মেট্রোর কাজ, তার মধ্যেই বুধবার বউবাজারে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২০ টি বাড়ি




