Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

পার্থ আমার ছোটবেলার বন্ধু, দেখা করে গেলাম, নাকতলায় তৃণমূল মহাসচিবের বাড়িতে মুকুল

পার্থ আমার ছোটবেলার বন্ধু, দেখা করে গেলাম, নাকতলায় তৃণমূল মহাসচিবের বাড়িতে মুকুল

পার্থ চ্যাটার্জির বাড়িতে মুকুল রায়। সদ্য প্রয়াত পার্থ চ্যাটার্জির মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সেখানে যান মুকুল রায়। এদিন তাঁর সঙ্গে ছিল শুভ্রাংশু রায়। জানা গেছে সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকের বাড়িতে যান মুকুল। সেখান থেকে চলে আসেন পার্থ চ্যাটার্জির বাড়িতে। সূত্রের খবর পার্থর বাড়ি থেকে বেরিয়ে ফের সল্টলেকের বাড়িতে যাবেন মুকুল রায়।

জানা গেছে, সদ্য প্রয়াত পার্থ চ্যাটার্জির মায়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুকুল রায়। পার্থর বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান। এক সময় পার্থ চ্যাটার্জির সঙ্গে সুসম্পর্ক ছিল মুকুল রায়ের। এরপর মুকুল রায় যোগ দেন বিজেপিতে। ফের ছেলেকে সঙ্গে নিয়ে তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায় ও শুভ্রাংশু রায়। এরপরই মঙ্গলবার পার্থর বাড়িতে যান মুকুল রায়।

সোমবার পার্থ চ্যাটার্জির বাড়িতে তাঁর প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপর সোমবারই পার্থর বাড়িতে যান শোভন চ্যাটার্জি ও বৈশাখী ব্যানার্জি।

আরও পড়ুন: অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা, কলেজ স্ট্রিট, বিধান সরণিতে দফায় দফায় খণ্ডযুদ্ধ, আগুন

পার্থ চ্যাটার্জির মাতৃবিয়োগের পর বিজেপি নেতা রাজীব ব্যানার্জি তাঁর বাড়িতে যান। এরপর শুরু হয় জল্পনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal