Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
22 June 2026

অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা, কলেজ স্ট্রিট, বিধান সরণিতে দফায় দফায় খণ্ডযুদ্ধ, আগুন

রণক্ষেত্র কলেজ স্ট্রিট

অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা, কলেজ স্ট্রিট, বিধান সরণিতে দফায় দফায় খণ্ডযুদ্ধ, আগুন

কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের প্রথম রোড শো কে কেন্দ্র করে রণক্ষেত্র কলেজ স্ট্রিট এবং বিদ্যাসাগর কলেজ সংলগ্ন বিধান সরণি। মঙ্গলবার ধর্মতলা মোড় থেকে বিবেকানন্দের বাড়ি, সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করেন বিজেপি সভাপতি অমিত শাহ। ছিলেন উত্তর কলকাতার প্রার্থী রাহুল সিনহা, দক্ষিণ কলকাতার প্রার্থী চন্দ্র বসু, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন: গণেশ পুজোয় গঙ্গায় নেমে তলিয়ে গেল চারজন, অবশেষে উদ্ধার ৩ জনের দেহ

বিজেপি সভাপতির মিছিল যত কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে থাকে ততই চড়তে থাকে উত্তেজনার পারদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ভিতরে দাঁড়িয়েছিলেন টিএমসিপি সমর্থকেরা আর সদর দরজা বন্ধ করে রাস্তার উপর দাঁড়িয়েছিলেন বিজেপি সমর্থকেরা। মাঝখানে ছিল পুলিশ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে দাঁড়িয়ে থাকা টিএমসিপি সমর্থকদের গো ব্যাক অমিত শাহ স্লোগান যাতে বাইরে না পৌঁছয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে নজিরবিহীনভাবে বাজানো হয় ডিজে। আর তৃণমূল সমর্থকদের কালো পতাকা যাতে বাইরে থেকে দেখা না যায়, সেজন্য বিজেপির তরফে একের পর এক বড় বড় পোস্টার এনে ঢেকে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সদর দরজা। কিন্তু অমিত শাহের রোড শো কাছাকাছি আসতেই দুতরফেই বাড়তে থাকে উত্তেজনা। বাইরে থেকে ছোড়া ইট, বোতল, রডের ঘায়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হয় পুলিশকে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি সমর্থকরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ঢোকার চেষ্টা করেন। শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। অমিত শাহের রোড শো কলেজ স্ট্রিট ক্রসিং পেরিয়ে বিদ্যাসাগর কলেজের সামনে আসতেই ফের উত্তেজনা শুরু হয়। তিনটি বাইকে আগুন দেওয়া হয় বলে অভিযোগ পড়ুয়াদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal