Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুলজায়া কৃষ্ণা রায়কে, ফুসফুস প্রতিস্থাপন হবে তাঁর

চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুলজায়া কৃষ্ণা রায়কে, ফুসফুস প্রতিস্থাপন হবে তাঁর

ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়কে। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।

কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কোভিড মুক্ত হলেও করোনার থাবায় ফুসফুস বেশ ক্ষতিগ্রস্ত। বেশ কিছুদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন দেখা যায়নি। মাঝে চেন্নাই থেকে একদল ডাক্তার এসে দেখে যান তাঁকে। সিদ্ধান্ত নেওয়া হয় ফুসফুস প্রতিস্থাপনের।

জানা যাচ্ছে, রাজ্যে ফুসফুস প্রতিস্থাপনের পরিকাঠামো না থাকায় চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। কৃষ্ণা রায়কে এয়ার এম্বুলেন্স-এ চেন্নাই নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: অভিষেক: মন কি বাত না মমতার ডাল ভাত! কী চাই আপনাদের?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal