শেষ পর্যন্ত তৃণমূলে ফিরে এলেন মুকুল রায়। মাঝে কেটে গিয়েছে ৩ বছর ৯ মাস সময়। একুশের ভোটে বিজেপিকে উড়িয়ে দেওয়ার পর থেকেই মুকুলের ফেরার কথা ভাসছিল। শুক্রবার সেই জল্পনায় দাঁড়ি পড়ল। উত্তরীয় পরিয়ে মুকুল রাও ও ছেলে শুভ্রাংশু রায়কে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক ব্যানার্জি।
দলনেত্রী মমতা ব্যানার্জি বললেন, মুকুল রায় আমাদের পরিবারের একজন। বিজেপি কড়া সম্ভব নয়। ওর শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। মমতা বলেন, আমি বলব মুকুল তৃণমূলে ফিরে একটু শান্তি পেল।
মমতা বলেন, যাঁরা ভোটের সময় তৃণমূলকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন, দল বদল করে গোদারই করেছেন তাদের দলে ফেরান হবে না। মুকুল তৃণমূলকে নিয়ে ভোটের সময় একটি কথাও বলেনি।
আরও পড়ুন: টার্গেট ১০০ জনসভা, নামছেন ৪ ঠা এপ্রিল, রাজ্যের পাশাপাশি সভা ভিনরাজ্যেও, মোদী-টক্করে তৈরি মমতা




