Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

হাওড়া থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, দেরিতে চলছে বেশ কয়েকটি, জেনে নিন

হাওড়া থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, দেরিতে চলছে বেশ কয়েকটি, জেনে নিন

অশান্ত হাওড়া জেলার একাংশ। বাতিল চারটি দূরপাল্লার ট্রেন। শনিবার বাতিল করা হয়েছে টাটানগর-হাওড়া ইস্পাত এক্সপ্রেস। আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ও ভদ্রক-হাওড়া এক্সপ্রেস।

একঘণ্টা দেরিতে ছাড়ছে হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলিগড় কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ও হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। অশান্তি এড়ানোর জন্য সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নবান্ন।

দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে অশান্ত হাওড়া জেলা। উল্লেখ্য, বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এভাবে প্রতিবাদ না করার অনুরোধ করেছিলেন। শুক্রবার ডোমজুড়ের রানিহাটির মোড় থেকে সাঁতরাগাছির আগে পর্যন্ত, ৬ নম্বর জাতীয় সড়কের ১৩ কিলোমিটার ১৪৪ ধারা জারি করা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন: পুরভোট অবাধ, শান্তিপূর্ণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে, বার্তা রাজ্যপালের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal