Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 June 2026

মুর্শিদাবাদে বিজেপিতে ভাঙন, রানীনগরের বিজেপি প্রার্থী যোগ দিলেন তৃণমূলে

মুর্শিদাবাদে বিজেপিতে ভাঙন, রানীনগরের বিজেপি প্রার্থী যোগ দিলেন তৃণমূলে

গত বিধানসভার বিজেপি প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। মুর্শিদাবাদের রানীনগরের বিজেপি প্রার্থী মাসুয়ারা খাতুন বিজেপি মঙ্গলবার যোগ দেন তৃণমূলে।

যোগদানের পর মাসুয়ারা খাতুন বলেছেন, সাম্প্রদায়িকতার জন্য তিনি বিজেপির সঙ্গ ছেড়েছেন। এরআগে রানীনগরের আইএসএফ প্রার্থী সেলিম রেজাও তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলে যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার প্রাক্তন ব্লক সভাপতি মীর আলমগির পলাশ।

এবার বিধানসভা ভোটে অধীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদে খালি হাতে ফিরেছে কংগ্রেস। একটি আসনও পায়নি কংগ্রেস। মুর্শিদাবাদে বিধানসভা ভোটে ভালো সাফল্য পেয়েছে তৃণমূল।

আরও পড়ুন: বন্ধ বৃষ্টি, রবিবারই ফিরছে জাঁকিয়ে শীত, দার্জিলিংয়ে তুষারপাত

উল্লেখ্য, ভোটের আগে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে যোগদানের হিড়িক দেখা দেয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal