এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় দর্শকরা দেখতে পাচ্ছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। পাশাপাশি টিআরপি তালিকাতেও দারুন ফলাফল করছে এই ধারাবাহিকটি। তবে এবার এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ভিল ফুড’ এ হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হল স্টার জলসার ‘খুকুমণি’কে।
কারণ নেটিজেনদের একটি বড় অংশ বলছেন খুকুমণিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রান্নার কিছুই জানেন না তিনি। প্রসঙ্গত ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এমন একটি চরিত্রে অভিনয় করছেন যে রান্নায় বেশ দক্ষ।
কিন্তু এদিন জনপ্রিয় ইউটিউবার পুষ্পরানী সরকার এবং তার পুত্রবধু কবিতার সঙ্গে তাদের ইউটিউব চ্যানেল ভিল ফুডে হাজির হয়ে বাঙালি লর জনপ্রিয় পদ সরষে ইলিশ রাতে গিয়ে রীতিমতো নাজেহাল হলেন অভিনেত্রী। ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওয় দেখা যাচ্ছে সরষে বাটতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন দর্শকের প্রিয় খুকুমণি।
আরও পড়ুন: “#range” লিখে টুইট স্বস্তিকার, ট্রোল করলেন কঙ্গনাকে
এরপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই মন্তব্য করেন যে ধারাবাহিকের নায়ক-নায়িকাকে ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে না নিয়ে আসাই শ্রেয়। পাশাপাশি রান্না বিষয়ক সিরিয়ালে কাজ করলেও তিনি যে রান্নার কিছুই জানেন না, তা বেশ বুঝতে পারছেন দর্শকদের একাংশ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে খুকুমণিকে।
আরও পড়ুন: ঘরোয়া পার্টিতে জমজমাট আনন্দ রাজ-শুভশ্রীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একগুচ্ছ সুন্দর মুহূর্ত





