Take a fresh look at your lifestyle.

করোনা মোকাবিলায় দক্ষতার সঙ্গে কাজ করেছে নরেন্দ্র মোদী, প্রশংসায় শেখ হাসিনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা অতিমারি মোকাবিলায় মোদীর প্রশংসায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গুজরাটের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের উদ্বোধনে ভিডিয়ো বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দক্ষতার সঙ্গে কাজ করেছে দেশ। করোনা পরিস্থিতিতে যেভাবে দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার প্রকল্প চালানো হয়েছে, তারও সাধুবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোনা অতিমারি আমাদের দেখিয়েছে যে, সুস্বাস্থ্যের প্রতি আমাদের নজর রাখা উচিত। শেখ হাসিনা, ওই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করেন।

Comments are closed.