Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা NBSTC-র বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা NBSTC-র বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন। কোচবিহার নিউ বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাতে একটি বাসে আগু লেগে যাওয়ার কারণে এন বি এস টি সি ডিপো জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। যদিঅ এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ১০০ নম্বরের পাশাপাশি রাজ্যে চালু হচ্ছে ডায়াল ১১২, জানানো যাবে সমস্ত ধরনের অভিযোগ

এদিন রাতে এন বি এস টি সির বাসটি মাথাভাঙা থেকে যাত্রী নিয়ে কোচবিহারে আসে। এরপর ডিপোয় বাসটি পার্ক করে দেয় চালক। যাত্রীরা বাস থেকে নেমে পড়ার পর কনডাক্ট্রর ও চালক বাস থেকে নেমে ডিপো থেকে বেরিয়ে যান। রাতে অন্য বাসের কনডাকট্রর বাস বের করতে এসে আগুন দেখতে পান। আগুনে পুরো বাস ঝলসে যায়। দমকলকর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে বাস চালক ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal