Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 35°C
18 June 2026

এবার কংগ্রেসের নেপাল মাহাতো সহ রাজ্যের মোট ৩ বিধায়ক বিজেপিতে? জল্পনা

অর্জুন সিংহের শ্যালক সুনীল সিংহ যোগ দেবেন বিজেপিতে?

এবার কংগ্রেসের নেপাল মাহাতো সহ রাজ্যের মোট ৩ বিধায়ক বিজেপিতে? জল্পনা

এবার কি বিজেপির পথে দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো? পুরুলিয়ার বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহোতো এবং পুরুলিয়ার আর এক কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।
গত তিন-চার দিন ধরেই একের পর এক চমক দিচ্ছে বিজেপি। ১২ তারিখ বিজেপিতে যোগ দিয়েছিলেন মালদহের সিপিএমে বিধায়ক খগেন মুর্মু এবং বনগাঁর বিজেপি বিধায়ক দুলাল বর। দুজনেই আসন্ন লোকসভায় বিজেপির প্রার্থী হবেন বলে সূত্রের খবর। পাশাপাশি সেদিনই তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ অনুপম হাজরা যোগ দিয়েছিলেন বিজেপিতে।
বৃহস্পতিবার দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ। এবার আরও দুই কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো এবং সুদীপ মুখোপাধ্যায়ও বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর। পাশাপাশি অর্জুন সিংহের শ্যালক এবং নোয়াপাড়ার তৃণমূলের বিধায়ক সুনীল সিংহও বিজেপিতে যাবেন বলে সূত্রের খব।

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ রুখতে কমিটি গড়ল রাজ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal