Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

বন্দে ভারতের ধাঁচে নতুন গেরুয়া ট্রেন, অমৃতভারত নিয়ে যা জানাল রেল 

বন্দে ভারতের ধাঁচে নতুন গেরুয়া ট্রেন, অমৃতভারত নিয়ে যা জানাল রেল 

বন্দে ভারত নিয়ে এখনও উৎসাহী ট্রেন প্রেমীরা। এর মধ্যেই বন্দে ভারতের ধাঁচে নতুন ট্রেনের ঘোষণা করল রেল। বন্দে ভারতের তুলনায় টিকিটও সস্তা পড়বে নতুন এই ট্রেনে। 

রেলের তরফে জানা গিয়েছে, বন্দে ভারতের ধাঁচে নতুন ট্রেনের নাম  অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনের রঙ হচ্ছে গেরুয়া। রেল সূত্রে খবর, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই ট্রেনটি উদ্বোধন করবেন। উদ্বোধনের আগে ট্রেনের ট্রায়াল রান সরেজমিনে দেখে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে, বন্দে ভারতের মতোই সেমি হাইস্পিড হবে নতুন এই ট্রেনটি। 

তবে বন্দে ভারতের মতো অমৃত ভারতে এসি থাকছে না। বাকি পুরো পরিষেবা বন্দে ভারতের ধাঁচেই বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: ১৩ জানুয়ারি রাজ্যপাল বৈঠক ডেকেছেন, উপাচার্যরা যাবেন তো, উঠছে প্রশ্ন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal