Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

কয়েক দিনের মধ্যেই রুবি-নিউ গড়িয়া রুটে ছুটবে মেট্রো; ভাড়া কত করে পড়বে, জানাল রেল 

কয়েক দিনের মধ্যেই রুবি-নিউ গড়িয়া রুটে ছুটবে মেট্রো; ভাড়া কত করে পড়বে, জানাল রেল 

প্রস্তুতি শেষ। আর কয়েক কয়েক দিনের অপেক্ষা। তারপরেও নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ছুটবে মেট্রো। মনে করা হচ্ছে সব ঠিক থাকলে, এপ্রিলেই নতুন রুটে মেট্রো ছুটবে। শনিবার মেট্রোর তরফে সাংবাদিক বৈঠক করে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।

নিউ গড়িয়া থেকে রুবি রুটে নূন্যতম ভাড়া ধার্য হয়েছে ৫ টাকা এবং সর্বচ্চ ভাড়া ২০ টাকা। নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ এবং রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মাঝে রয়েছে দুটি স্টেশন। একটি সত্যজিৎ রায় (বাঘাযতীন) এবং কবি সুকান্ত (কালিকাপুর)। নিউ গড়িয়া থেকে বাঘাযতীন পর্যন্ত ভাড়া থাকছে ৫ টাকা। কালিকাপুর পর্যন্ত ভাড়া ১০ টাকা। এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ভাড়া ২০ টাকা। 

দক্ষিণেশ্বর, দমদম, ধর্মতলা বা টালিগঞ্জ থেকে সরাসরি যাতে নিউ গড়িয়া স্টেশনে পৌঁছে যাওয়া যায়, তার জন্য একেবারে টিকিট কাটারও ব্যবস্থা থাকছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণেশ্বর এবং দমদম থেকে রুবি পর্যন্ত এককালীন টিকিট কাটলে ভাড়া পড়বে ৪৫ টাকা। এসপ্ল্যানেড, চাঁদনী কিংবা পার্কস্ট্রিট থেকে ভাড়া পড়বে ৪০ টাকা টালিগঞ্জ থেকে রুবি পর্যন্ত ভাড়া পড়বে ৩৫ টাকা। 

আরও পড়ুন: আরও মানুষের পাশে রাজ্য সরকার, লক্ষ্মী ভাণ্ডারে যুক্ত হচ্ছে আরও ৫ লক্ষ মহিলার নাম

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal