বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আর এই উপলক্ষ্যে টানা তিন দিন বন্ধ থাকবে নিউটাউনের ইকোপার্ক। বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ (হিডকো)।
আরও পড়ুন: বুথের ১০০ মিটারের মধ্যে অস্ত্র হাতে দেহরক্ষী, ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ কমিশনের
এই বছর নিউটাউনের কনভেনশন সেন্টারে দুদিনের জন্য অনুষ্ঠিত হতে চলছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বাণিজ্য সম্মেলন উপলক্ষ্যে শহরে কোনও রকম যানজট এড়াতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশেষ করে নিউটাউন এলাকায় যেন কোনওরকম যানজট না হয় সেই বিষয়ে নজর রাখার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। দেশ ও বিদেশ থেকে আসা অতিথিদের যেন কোনওরকম অসুবিধা না হয়, তাই ইকোপার্কে তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনে আসছেন দেশ এবং বিদেশ থেকে অতিথিরা। তাঁদের কোনওরকম অসুবিধা না হয়, সে দিকে নজর রাখছে নবান্ন। উল্লেখ্য, করোনার কারণে গত দুবছর হয়নি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।




