Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

ভাঙা পা নিয়ে দুর্দান্ত নাচলো মিঠাই ধারাবাহিকের নিপা অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা, তুমুল ভাইরাল ভিডিও

ভাঙা পা নিয়ে দুর্দান্ত নাচলো মিঠাই ধারাবাহিকের নিপা অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা, তুমুল ভাইরাল ভিডিও

ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলায় মিঠাই ধারাবাহিক। এই ধারাবাহিক দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। তেমনি এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রও দর্শকদের অত্যন্ত কাছের এবং প্রিয়। ধারাবাহিকে আমরা নিপার ভূমিকায় অভিনয় করতে দেখতে পাই অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা কে। তার দুর্দান্ত অভিনয় দর্শকের বরাবরই মন কেড়ে নেয়। এর আগেও বহু ধারাবাহিক এবং সিনেমায় তিনি অভিনয় করেছে। শুরুটা হয়েছিল জি বাংলা ডান্স বাংলা ডান্সের হাত ধরে। সেখানে নাচের প্রতিযোগিতা প্রথম অংশগ্রহণ করে ঐন্দ্রিলা এরপর ধীরে ধীরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়ে।

সম্প্রতি কিছুদিন আগেই ঐন্দ্রিলার পা ভেঙেছিল একথা আমরা সকলেই জানি। যার কারণে বেশকিছুদিন তিনি ধারাবাহিক থেকে ছিটকে গিয়েছিলেন। বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ে ঐন্দ্রিলাকে দেখতে তার বাড়িতে হাজির হয়েছিল তার সহ-অভিনেতা আদৃত রায়, উদয় প্রতাপ সিং এবং অভিনেত্রী দিয়া মুখার্জি।

তবে পায়ের চোট পুরোপুরি সারেনি ঐন্দ্রিলার তার আগেই শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী। ফলে তার পায়ের কথা মাথায় রেখেই সেই সমস্ত দৃশ্যগুলি শুট করা হচ্ছে। এমনকি ধারাবাহিকেও ঐন্দ্রিলাকে হুইলচেয়ারে দেখা যাচ্ছে বেশ কয়েক সপ্তাহ ধরে। কিন্তু এবারে সহ অভিনেত্রী তোর্সা অর্থাৎ তন্বী লাহা রায়ের সঙ্গে দুর্দান্ত নেচে সকলকে চমকে দিলেন ঐন্দ্রিলা।

আরও পড়ুন: সাদা শিফনের স্লিভলেস ড্রেসের মাঝে উঁকি দিচ্ছে উন্মুক্ত বক্ষ্, বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ

ধারাবাহিকে তোর্সা এবং নিপা একে অপরকে সহ্য করতে না পারলেও পর্দার বাইরে তারা দুজন খুবই ভালো বন্ধু। সম্প্রতি আসতে চলেছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড এবং সেই শো এর ব্যাকস্টেজে ঢোলিদা গানের সঙ্গে রিল ভিডিও বানাতে দেখা গেল দুই অভিনেত্রী কে। আর অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিওতে সকলেই প্রশংসা জানিয়েছেন দুজনের নাচের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment