Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
11 June 2026

নীরব মোদী ও বোন পূরবী মোদীর স্যুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ২৮৩ কোটি, অ্যাটাচ করার আবেদন ইডির

মোদী ভাই-বোনের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি হয়েছে ইন্টারপোলের রেড কর্নার নোটিস

নীরব মোদী ও বোন পূরবী মোদীর স্যুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ২৮৩ কোটি, অ্যাটাচ করার আবেদন ইডির

পিএনবির ১৩ হাজার কোটি টাকা ঋণখেলাপি মামলায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদীর বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুইস ব্যাঙ্কের ৪ টি অ্যাকাউন্টে নীরব মোদী ও তাঁর বোন পূরবী মোদীর নামে প্রায় ২৮৩ কোটি ১৬ লক্ষ টাকা জমা রয়েছে বলে ইডির দাবি। ওই অ্যাকাউন্টগুলি রিজার্ভে রাখার জন্য সুইজারল্যান্ডের ব্যাঙ্ক প্রশাসনকে আবেদন জানিয়েছে ইডি। যাতে কোনওভাবেই সেই টাকা সরাতে না পারেন নীরব মোদী এবং পূরবী মোদী।
কোটি কোটি টাকা ঋণখেলাপির দায়ে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর আত্মীয় মেহুল চোকসি দেশ ছেড়েছেন প্রায় এক বছর। নীরব মোদী এখন লন্ডনের জেলে বন্দি। তাঁকে ও মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণের ব্যাপারে লাগাতার চেষ্টা চালাচ্ছে ইডি। এর মধ্যে নীরব মোদী ও তাঁর বোনের নামে সুইস ব্যাঙ্কে চারটি অ্যাকাউন্টের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, সুইস ব্যাঙ্কে নীরব মোদী জমা রেখেছেন প্রায় ৩ কোটি ৭৪ লক্ষ ডলার এবং তাঁর বোন পূরবী মোদীর নামে রয়েছে ২৭ লক্ষ পাউন্ড। সব মিলিয়ে সুইস ব্যাঙ্কের ৪ টি অ্যাকাউন্টে ভারতীয় মুদ্রায় প্রায় ২৮৩ কোটি টাকা জমা রয়েছে মোদী ভাই-বোনের। এই টাকা ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’ বা অবৈধ টাকা পাচার প্রতিরোধ আইনের আওতায় অ্যাটাচ করতে চেয়ে সুইস ব্যাঙ্ককে আবেদন জানিয়েছে ইডি।
অন্যদিকে, ২০১৮ সালে ঋণখেলাপি মামলায় নীরব মোদীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই সময় ইডির চার্জশিটে উঠে এসেছিল নীরবের বোন পূরবী মোদীর নামও। গত বছর নীরব মোদী ও মেহুল চোকসির সঙ্গে বেলজিয়াম নিবাসী পূরবী মোদীর বিরুদ্ধেও রেড-কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল।

আরও পড়ুন: চিন-ভারত দ্বন্দ্বের মধ্যেই বড় খবর! চিন থেকে সরিয়ে ভারতে উৎপাদন হবে অ্যাপলের iPhone SE?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation