Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

যৌন কেলেঙ্কারির ছায়া, ২০১৮ তে স্থগিত থাকতে পারে সাহিত্যে নোবেল প্রদান। খবর দ্য গার্ডিয়ান সূত্রে

২০১৮ তে কি সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান বাতিল? চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৃহস্পতিবার

যৌন কেলেঙ্কারির ছায়া, ২০১৮ তে স্থগিত থাকতে পারে সাহিত্যে নোবেল প্রদান। খবর দ্য গার্ডিয়ান সূত্রে

যৌন কেলেঙ্কারির অভিযোগের আঁচ পরতে পারে এবছরে সাহিত্যে নোবেল স্বীকৃ্তি প্রদানে। এবছর স্থগিত হতে পারে সাহিত্যে নোবেল প্রদান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২৬ এপ্রিল বৈঠকে বসেছিলেন দ্য সুইডিশ অ্যাকাডেমির ১১ জন সদস্য। কিন্তু সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার, ৩ মে ফের বৈঠকে বসতে চলেছেন কমিটির সদস্যরা। এদিনই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।

আরও পড়ুন: কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব পেশ অমিত শাহের, কাশ্মীর ও লাদাখ হবে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল

উল্লেখ্য, দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, সাহিত্যে নোবেল প্রাপকের নাম বাছাইয়ের জন্য এবছর চার সদস্যের যে প্যানেল গঠন করেছিল সুইডিশ অ্যাকাডেমি। সেই প্যানেলের অন্যতম সদস্য ক্যাটারিনা ফ্রস্টেনসনের স্বামী ফরাসী ফোটোগ্রাফার জ্যঁ ক্লদ আর্নল্টের বিরুদ্ধে সম্প্রতি যৌন কেলেঙ্কারির অভিযোগ এনেছেন ১৮ জন মহিলা। এরপরই সমস্যার সূত্রপাত। ক্যাটারিনা ফ্রস্টেনসনকে প্যানেল থেকে অপসারণের দাবিতে এপ্রিল মাসের গোড়ায় সুইডিশ অ্যাকাডেমির সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনজন। এই জটিলতার মাঝে পড়েই দ্য সুইডিশ অ্যাকাডেমির বাকি ১১ জন সদস্য আলোচনা করছেন এবছর সাহিত্যে নোবেল সম্মান দেওয়া হবে, না তা স্থগিত রাখা হবে সে বিষয়ে। এবছর যদি সত্যি এই সম্মান প্রদান বন্ধ রাখা হয় তবে তা হবে ১৯৪৩ সালের পর প্রথম ঘটনা। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত বন্ধ ছিল এই সম্মান প্রদান অনুষ্ঠান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *