হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে আগেই মনোনয়ন পেশ করেছেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। শুক্রবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারির পাশাপাশি মনোনয়ন পত্র জমা দিলেন সংযুক্ত মোর্চার সমর্থিত CPM প্রার্থী মীনাক্ষী মুখার্জী। হলদিয়া SDO অফিসে নমিনেশন করেন তিনি। 
এদিন মনোনয়ন পেশের পর মিছিল করেন মীনাক্ষী। তাঁর সঙ্গে মিছিলে হাঁটেন দলীয় সমর্থকরা।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে সব্যসাচী জায়াকে উপহার দিলেন মমতা ব্যানার্জি
দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করতে চাই। দুই হেভিওয়েটের বিরুদ্ধে কঠীন লড়াই-এর থেকেও রাজ্যের পরিস্থিতি আরও কঠীন বলে জানান মীনাক্ষী।
বিকল্প সরকার গড়তে চাইছি রাজ্যে বেকারদের চাকরির জন্য। মনোনয়ন পেশের পর জানান মীনাক্ষী মুখার্জী।

আরও পড়ুন: ব্রাজিলে বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, বাংলার এই যুবক এখন অটো ড্রাইভার




