Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে সব্যসাচী জায়াকে উপহার দিলেন মমতা ব্যানার্জি  

ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে সব্যসাচী জায়াকে উপহার দিলেন মমতা ব্যানার্জি   

বিধাননগরে জয়ী হয়েছেন সব্যসাচী দত্ত।জয়ের খবর পাওয়ার পর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে যান বিধাননগরের প্রাক্তন মেয়র। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। নিজের হাতে সব্যসাচী পত্নীকে শাড়ি উপহার দেন মমতা ব্যানার্জি।

জানা গিয়েছে, সব্যসাচী জায়াকে মমতা জিজ্ঞেসা করেন ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে স্বামীর কাছ থেকে কোনও বিশেষ উপহার পেয়েছেন কিনা। উত্তর না আসতেই মমতা লতাদিকে বলে একটি শাড়ি আনিয়ে তাঁকে উপহার দেন। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আসার পর সব্যসাচী দত্ত বলেন, জয়ের পর মমতা ব্যানার্জির আশীর্বাদ নিতে গিয়েছিলাম। দিদি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, ভ্যালেন্টাইন ডে স্ত্রীকে কোনও উপহার দিয়েছি কিনা। স্ত্রী জানিয়েছিল, এখনও পর্যন্ত কোনও উপহার পায়নি সে। এরপরেই দিদি একটি উপহার দেন স্ত্রীকে।

এদিন চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও যান সব্যসাচী দত্ত। দেখা করেন অভিষেক ব্যানার্জির সঙ্গেও। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেকও।

আরও পড়ুন: চায়না পাল এবং আশিস বিশ্বাসের হাত ধরে চিনে পাড়ি দিচ্ছে বাংলার মৃৎশিল্প ও টেরাকোটার কাজ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal