Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

সস্তা হবে টিকিটের দাম! পুজোর মুখে চালু হচ্ছে নন-এসি বন্দে ভারত 

সস্তা হবে টিকিটের দাম! পুজোর মুখে চালু হচ্ছে নন-এসি বন্দে ভারত 

পথ চলার পর থেকেই দেশবাসীর নজর কেড়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফেও বন্দে ভারত নিয়ে প্রায়শই নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জুড়ে দেওয়া হচ্ছে একাধিক নতুন পরিষেবা। এবার তাতেই নতুন সংযোজন, নন এসি পরিষেবা। রেলের তরফে জানানো হয়েছে, এটি হবে সাধারণ মানিষের জন্য ট্রেন। বন্দে সাধারণ এক্সপ্রেস। পুজোর মাসেই নন-এসি বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেনের পরিষেবা শুরু হবে বলে রেলের তরফে জানা গিয়েছে। 

নতুন এই বন্দে ভারত নিয়ে আইসিএফ-এর জেনারেল ম্যানেজার বি জি মাল্য সাংবাদিকদের জানান, এটি হবে পুশ-পুল ট্রেন। এতে 22টি কোচ ও একটি লোকোমোটিভ থাকবে। সব ঠিক থাকলে ট্রেনগুলো ট্র্যাকে আসবে ৩১ অক্টোবর ২০২৩-এ বা তারও আগে। 

বন্দে ভারতে একাধিক অত্যাধুনিক পরিষেবা থাকলেও ভাড়াও অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় বেশ খানিকটা বেশি। যে কারণে সবার পক্ষে বন্দে ভারতের টিকিট কেনাও সম্ভব নয়। সে কারণেই রেলের এই নতুন উদ্যোগ বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন: করোনা নিরাময়ের কথা উল্লেখ না করেই উত্তরাখণ্ডে ড্রাগ লাইসেন্স নিয়েছে পতঞ্জলি! আর কী কী আইন ভেঙেছে রামদেবের সংস্থা?

বন্দে ভারতের মতো বন্দে সাধারণ এক্সপ্রেসেও সব ধরণের সুযোগ সুবিধাই যাত্রীরাই পাবেন। শুধুমাত্র নতুন ট্রেনগুলোতে এসির সুবিধে মিলবে না। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation