কলকাতায় জুন মাসে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। জুলাইতেও শহরে বৃষ্টির ঘাটতি হবে না বলে পূর্বাভাস আবহবিদদের। তবে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত চার বছরে ২০২৫-এর জুন মাসে কলকাতায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের হাওয়া বদল হবে।
আরও পড়ুন: শুভেন্দুকে কেন গ্রেফতার নয়? প্রশ্ন নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জুলাই মাসে কলকাতার স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য তাপমাত্রার পারদও থাকবে নিম্নমুখী। গত ১৭ জুন কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেছে বর্ষা। রাজ্যের একাধিক জেলায় জুন মাসে ভারী বৃষ্টিপাত হয়। জুনে ১৯ দিন বৃষ্টি হয়েছে শহরে এবং কলকাতায় মোট বৃষ্টি হয়েছে ২৪১.৫ মিলিমিটার। আবহবিদদের পূর্বাভাস, জুলাইতেও দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত হবে।




