Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

বর্ষাকাল কাটতে ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে উত্তরবঙ্গের জঙ্গল

বর্ষাকাল কাটতে ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে উত্তরবঙ্গের জঙ্গল

বর্ষাকালে টানা তিন মাস বন্ধ থাকার পর ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে রাজ্যের জঙ্গল।
গোরুমারা ও জলদাপাড়ায় পুজোর মরশুমে পর্যটকদের বরণ করে নিতে তৈরি বন দপ্তর। সাজিয়ে তোলা হয়েছে বন দপ্তরের কটেজগুলি। সাফারির জন্য প্রস্তুত হাতির দল। গাড়ি সাফারির জন্যও তৈরি রাখা হয়েছে জিপসি।
অনলাইনে হাতি সাফারির সুযোগ মিলবে পর্যটকদের। একমাস আগে বুকিং করা যাবে। গাড়ির সাফারি অফলাইনে থাকছে।
মেদলায় ইতিমধ্যে মেরামত করা হয়েছে মহিষের গাড়ি। ওই গাড়িতে জঙ্গলে ঘোরানো হবে পর্যটকদের। রং করা হয়েছে ওয়াচ টাওয়ারও। গোরুমারায় সাফারিতে এবার নতুন অতিথির দেখা পেতে পারেন পর্যটকরা। কারণ, জঙ্গল বন্ধ থাকাকালীন একাধিক গণ্ডার শাবকের জন্ম হয়েছে।
একইসঙ্গে মেদলা ক্যাম্পে শাবকের জন্ম দিয়েছে হাতি রামি। মায়ের সঙ্গে পিলখানায় রয়েছে ওই হস্তিশাবক।

আরও পড়ুন: রাজ্যজুড়ে সবুজ ঝড়, শেষ পাওয়া খবরে কোন শিবির কোথায় দাঁড়িয়ে 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal