Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

তৃণমূল প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেলেন নুসরত, দু’নম্বরে অভিষেক, রাজ্যে তৃণমূলের ভোট ৪৩ শতাংশ

বিরাট ব্যবধানে জয় পেলেন নুসরত, মিমি

তৃণমূল প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেলেন নুসরত, দু’নম্বরে অভিষেক, রাজ্যে তৃণমূলের ভোট ৪৩ শতাংশ

মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাঁর নাম ঘোষণা করেছিলেন, অনেকেই সন্দেহের সুরে বলেছিলেন, রাজনীতিতে বহিরাগত একজন কীভাবে লড়াই করবেন রাজনীতিতে পোড়খাওয়াদের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছিল, ফিল্মের তারকা কি আদৌ পারবেন বাজিমাত করতে? কিন্তু দিনের শেষ দেখা গেল, রাজনীতিতে নবাগত সেই নুসরত জাহান বসিরহাট কেন্দ্রে শুধু জিতলেনই না, পেলেন মোট প্রদত্ত ভোট শতাংশের অর্ধেকেরও বেশি, যা রাজ্যে তৃণমূলের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ।
বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরত পেয়েছেন ৫৬.৩৮ শতাংশ ভোট। ভোট শতাংশের ভিত্তিতে নুসরতের পর রয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন ৫৬.৩১ শতাংশ ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক পিছনে আরেক মহিলা তৃণমূল প্রার্থী। জয়নগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল পেয়েছেন মোট প্রদত্ত ভোটের ৫৬.১৭ শতাংশ। উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ পেয়েছেন ৫৩.০২ শতাংশ ভোট। মথুরাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়াও বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন মোট প্রদত্ত ভোটের ৫২.০৪ শতাংশ ভোট। কাঁথির তৃণমূল প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী পেয়েছেন মোট প্রদত্ত ভোটের ৫০.০৬ শতাংশ।
রাজ্যে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৩ শতাংশের সামান্য বেশি ভোট।

আরও পড়ুন: পুজোর আগেই বাংলার খাদ্য রসিকদের জন্য সুখবর, সপ্তমীর মধ্যেই ঢুকছে ২,৪৫০ মেট্রিক টন ইলিশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal