অক্টোবর-নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে টি-২০ বিশ্বকাপ। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে খেলা।
ভারতে এখনও নিয়ন্ত্রণে নয় করোনা ভাইরাস সঙ্গে রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই অবস্থায় তাই ভারত থেকে সরে গিয়ে টি-২০ বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে। এমনই জানিয়েছেন, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজা স্টেডিয়াম এবং ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি হবে। এই প্রথম ওমানে এই ধরনের বড়মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে। মাঝপথে খেলা যেন বন্ধ না হয়ে যায়, তাই বদ্ধপরিকর আইসিসি। ভারতে এই টুর্নামেন্ট না করতে পেরে হতাশ আইসিসি।




