একের পর এক ক্রিকেটার কোভিড সংক্রমিত। বন্ধ হয়ে গেল এই মরশুমের আইপিএল। এমনটাই জানিয়েছেন বিসিসিআই কর্তা রাজীব শুক্ল। এনআইএ সূত্রে জানা গিয়েছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আইপিএল।
আরও পড়ুন: টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা পেলেন নীরজ চোপড়া
আইপিএল শুরুর পর আগে থেকেই বেশ কয়েকজন ক্রিকেটার করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়। কেকেআরের দুই ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ার জেরে স্থগিত হয়ে যায় কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ। সংক্রমণের ভয়ে প্র্যাক্টিস বন্ধ করে দেয় দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদরা। মুম্বাইতে করোনার প্রভাব কিছুটা কমেছে। সেইকারণে দিল্লি এবং আমদাবাদে চলতে থাকা লিগ সরতে পারে বলে জানা যায়। কিন্তু পুরো লিগ বন্ধ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
