Take a fresh look at your lifestyle.

দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অপশক্তির কাছে মাথা নত নয়

১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমাজমাধ‍্যম এক্সে তিনি লিখেছেন, মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। সেই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। দলের প্রতিটি কর্মী-সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই।
রাজ‍্যে কার্যত ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। এসআইআর নিয়ে টানাপোড়েন চরমে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় সভা শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। ২ তারিখ থেকে শুরু হবে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা।
১ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন দলের কর্মীদের অকুন্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ে অবিচল আমরা। কোনও রকম অপশক্তির কাছে মাথা নত নয়।

Comments are closed.