Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
26 July 2026

১০০ টাকা ছাড়াল পেঁয়াজের দাম, ঘাটতি কমাতে বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত কেন্দ্রের

দেশে একশো ছুঁইছুঁই পেয়াজ, দাম বাড়ছে কলকাতাতেও

১০০ টাকা ছাড়াল পেঁয়াজের দাম, ঘাটতি কমাতে বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত কেন্দ্রের

দাম বেড়েই চলেছে পেঁয়াজের। আকাশছোঁয়া দামে চোখে জল আসার জোগাড় মধ্যবিত্তের। দিল্লির খুচরো বাজারে ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেশের প্রায় সব প্রধান বড় শহরে কেজি প্রতি পেঁয়াজের দাম ১০০ টাকায় পৌঁছছে। কয়েকদিনের মধ্যে তা ১১০ থেকে ১২০ টাকা হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে পুজোর পর কলকাতাতেও একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম। বিভিন্ন বাজারে এখন ৭০ টাকা কেজিতে বিকোচ্ছে পেঁয়াজ। এই পরিস্থিতিতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান।
এবছর দেরিতে বর্ষা ঢোকায় পেঁয়াজের চাষও শুরু হয়েছে পরে। ফলে গত বছরের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কম ফলন হয়েছে। তার মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে বন্যার কারণে প্রচুর ফলনের ক্ষতি হয়েছে। ফলে বাজারে পেঁয়াজের চাহিদার চেয়ে জোগানে ঘাটতি বেড়েছে। এর ফলেই আমজনতার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে পেঁয়াজ। সাধারণ মানুষের এই নাজেহাল অবস্থার মধ্যে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কথা জানিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, আফগানিস্তান, তুরস্ক, ইরান থেকে পেঁয়াজ আমদানি করা হবে। এখনই ৮০ কন্টেনার পেঁয়াজ আমদানি হচ্ছে বলে খবর। পরে পরিস্থিতি অনুযায়ী বিদেশ থেকে আরও পেঁয়াজ আনা হবে। বাজারে জোগান বাড়লে দাম অনেকটাই পড়বে বলে আশাবাদী কেন্দ্র।

আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণে জড়িত জঙ্গি সংগঠন জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation