Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

বিরল রাজনৈতিক সৌজন্য, শ্রাবন্তী-নীহারকে ফোন পার্থ চ্যাটার্জির

বিরল রাজনৈতিক সৌজন্য, শ্রাবন্তী-নীহারকে ফোন পার্থ চ্যাটার্জির

ভোটে জিতে এবার কাজ শুরুর পালা। তার আগে একসঙ্গে কাজ করতে চেয়ে বিজেপি এবং সংযুক্ত মোর্চার প্রার্থীর দিকে সৌজন্যের হাত বাড়িয়ে দিলেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী পার্থ চ্যাটার্জি।

এবার রাজনৈতিক সৌজন্যের এক নজির রাখলেন পার্থ চ্যাটার্জি। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জিকে ফোন করে বাংলার উন্নয়নের জন্য হাতে হাত মিলিয়ে কাজ করার প্রস্তাব দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী।

মঙ্গলবার সকালে পার্থ চ্যাটার্জি শ্রাবন্তীকে ফোন করেন বলে সূত্রের খবর। তিনি বলেন, মানুষ আমাদের আশীর্বাদ করেছে ঠিকই, কিন্তু আপনাদের যদি মনে হয়, কোনও জায়গায় আমাদের ভুল হয়েছে, আরও কাজ করার প্রয়োজন রয়েছে, তাহলে আপনারা আমাকে জানান। পাশাপাশি আরও বলেন, আমরা সেই সব জায়গায় আগামীতে আরও বেশি করে কাজ করে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। উত্তরে শ্রাবন্তী পার্থকে ধন্যবাদ জানিয়েছেন বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: আজ থেকে বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

এদিন সংযুক্ত মোর্চার প্রার্থী নীহার ভক্তকেও ফোন করেছিলেন পার্থ। সেখানেও একই কথা বলেন তিনি। সূত্রের খবর, বেহালা পশ্চিমের উন্নয়নের জন্য কোথাও কিছু করতে হলে, সরাসরি আমাকে ফোন করে বলুন। আপনাদের মতামতও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal