Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

১৪ দিনে ১২ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, জানুন কত

১৪ দিনে ১২ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, জানুন কত

সোমবার লিটার পিছু আরও ৪২ পয়সা বাড়ল পেট্রোলের দাম। দাম বেড়ে ১১৩.৪৫ টাকা হয়েছে পেট্রলের দাম। এক লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৮.২২ টাকা।

১৪ দিনের মধ্যে ১২ দিন দাম বাড়ল জ্বালানির। পেট্রলের দাম বাড়ল মোট ৮.৭৮ টাকা। ডিজ়েলের দাম বাড়ল ৮.৪৩ টাকা।

দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৩ টাকা ৮১ পয়সা। ডিজেলের দাম ৯৫ টাকা ০৭ পয়সা। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৮ টাকা ৮৩ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০৩ টাকা ০৭ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৯ টাকা ৩৪ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৪২ পয়সা।

আরও পড়ুন: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি রাজ্য বার কাউন্সিল চেয়ারম্যানের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal