Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

ভোট অন অ্যাকাউন্ট বাজেটের ঠিক আগে দেশের অর্থমন্ত্রীর দায়িত্বে পীযূষ গোয়েল

অরুণ জেটলি চিকিৎসার জন্য আমেরিকায়

ভোট অন অ্যাকাউন্ট বাজেটের ঠিক আগে দেশের অর্থমন্ত্রীর দায়িত্বে পীযূষ গোয়েল

ভোট অন অ্যাকাউন্ট বাজেটের এক সপ্তাহ আগে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন মোদীর অত্যন্ত আস্থাভাজন এবং দেশের রেলমন্ত্রী পীযূষ গোয়েল। চিকিৎসার জন্য অর্থমন্ত্রী অরুণ জেটলি এখন রয়েছেন আমেরিকায়। সেই কারণেই তাঁর হাত থেকে অর্থ মন্ত্রকের দায়িত্ব নিয়ে দেওয়া হল পীযূষ গোয়েলের হাতে।
আগামী ১ লা ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই এই বাজেটের এক সপ্তাহ আগে পীযূষ গোয়েলকে অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল। এর আগেও অরুণ জেটলি অসুস্থ থাকার সময় পীযূষ গোয়েল এই দফতরের দায়িত্ব সামলেছিলেন।

আরও পড়ুন: Assam NRC: কেন নাম বাদ? ১৯ লক্ষ মানুষকে নোটিস পাঠাচ্ছে অসম সরকার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation