Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

বাবার পরিচয় জানেনা পিলু, তাই মামণি তাড়ালো তাকে গুরুকুল থেকে! ‘পিলু’র নতুন এপিসোডে তীব্র চাঞ্চল্য অনুগামীদের মধ্যে, ভাইরাল ভিডিও

বাবার পরিচয় জানেনা পিলু, তাই মামণি তাড়ালো তাকে গুরুকুল থেকে! ‘পিলু’র নতুন এপিসোডে তীব্র চাঞ্চল্য অনুগামীদের মধ্যে, ভাইরাল ভিডিও

সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পিলু’র সম্প্রচার। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্য ভূমিকায় টলিউড অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগী মেঘা দাঁকে। সম্প্রচার শুরু হওয়ার অল্পদিনের মধ্যেই ধারাবাহিকের অন্যরকম গল্প নজর কেড়েছে নেটিজেনদের। কারণ এখানে শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীতের মিশেলে গড়ে উঠেছে ধারাবাহিকের পটভূমিকা। তবে এবার ধারাবাহিকের নতুন এপিসোড রীতিমতো চাঞ্চল্য ফেলে দিলো দর্শকদের মধ্যে।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী এখন দেখতে পাওয়া যাচ্ছে ধারাবাহিকের নায়িকা পিলু গুরুকুলে থাকার পাশাপাশি সেখানেই গানের সাধনা করছে। তবে সে ছোটবেলা থেকেই তাঁর বাবার পরিচয় জানে না। তবে ইতিমধ্যে দর্শকরা জেনে গিয়েছেন শহরের খ্যাতনামা সংগীত শিক্ষকই হচ্ছেন পিলুর বাবা।তবে সেই পরিচয় পিলু না জানায় এবার গুরুকুলের মামনি অর্থাৎ গুরুজীর স্ত্রীর হাতে লাঞ্চিত হতে হলো নায়িকাকে। কারণ গুরুজীর স্ত্রী মনে করেন পিতৃপরিচয় না জানা একটি মেয়ে গুরুকুলে থাকতে শুরু করলে তার নেতিবাচক প্রভাব পড়বে অন্যান্য ছাত্র-ছাত্রীদের উপর।

বলাই বাহুল্য ধারাবাহিকের এই এপিসোড দেখে উৎসাহী হয়ে উঠেছেন দর্শকরা। পাশাপাশি কিভাবে পিলু তার বাবার পরিচয় জানতে পারবে তা নিয়েও আগ্রহ দেখা গিয়েছে দর্শকদের মধ্যে।

আরও পড়ুন: ‘দাদাগিরি’র মঞ্চে এবার গায়ক অনুপম রায়ের সাথে পাল্লা দিয়ে গান গেয়ে সকলকে চমকে দিলেন সৌরভ গাঙ্গুলী! এই প্রথমবার “দাদাগিরি”-র মঞ্চে হবে “অন্তাক্ষরী”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment