Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
3 July 2026

‘দাদাগিরি’র মঞ্চে এবার গায়ক অনুপম রায়ের সাথে পাল্লা দিয়ে গান গেয়ে সকলকে চমকে দিলেন সৌরভ গাঙ্গুলী! এই প্রথমবার “দাদাগিরি”-র মঞ্চে হবে “অন্তাক্ষরী”

‘দাদাগিরি’র মঞ্চে এবার গায়ক অনুপম রায়ের সাথে পাল্লা দিয়ে গান গেয়ে সকলকে চমকে দিলেন সৌরভ গাঙ্গুলী! এই প্রথমবার “দাদাগিরি”-র মঞ্চে হবে “অন্তাক্ষরী”

এই মুহূর্তে জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘দাদাগিরি’। দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি’ সঞ্চালনার দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। এখানে সারাবাংলা থেকে প্রতিযোগীদের অংশগ্রহণ করতে দেখা যায়। তবে এবার এক বিশেষ সেলিব্রিটি পর্বে উপস্থিত হতে দেখা গিয়েছিল জনপ্রিয় গায়ক এবং সুরকার অনুপম রায়কে।

সেখানেই নিজের লেখা বেশ কিছু গান শুনিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করে দিতে দেখা দিয়েছে টলিউডের এই জনপ্রিয় গায়ক এবং সুরকারকে। এদিন জি বাংলা চ্যানেলের তরফে ‘দাদাগিরি’র যে প্রোমো ভাগ করে নেওয়া হয়েছে অনুগামীদের সঙ্গে, সেখানে দেখা গিয়েছে এরপর অনুপম রায় নিজেই উপস্থিত সকলের সঙ্গে অন্তাক্ষরী খেলার প্রস্তাব দেন সৌরভ গাঙ্গুলীকে।

কলকাতার মহারাজও এই প্রস্তাবে দারুণ খুশি হয়ে জানান ‘দাদাগিরি’র মঞ্চে প্রথমবার উপস্থিত প্রতিযোগীরা অন্তাক্ষরী খেলবে। এরপরই অনুপম রায়ের সঙ্গে পাল্লা দিয়ে গান গাইতে দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলীকে। প্রসঙ্গত এর আগে বিভিন্ন পর্বে প্রতিযোগীদের সঙ্গে উদ্দাম নাচতে দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলীকে।

আরও পড়ুন: শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে মিঠাই ধারাবাহিক, সিডের পোস্ট দেখে চোখে জল দর্শকদের

তবে এদিন তার গলায় ‘নজরকে সামনে’ গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুগামীরা। ফলস্বরূপ এক বাক্যে তারা স্বীকার করেছেন একাধিক প্রতিভার অধিকারী সৌরভ গাঙ্গুলী। যে কারণে ক্রিকেট এবং নাচের পাশাপাশি তাঁর গানের গলাও অসাধারণ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment