Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

পুলিশের জালে MA পাশ চোর

পুলিশের জালে MA পাশ চোর

পুলিশের জালে এম এ পাশ চোর। আসানসোলের বাসিন্দা সৌমাল্য চৌধুরীকে ঘাটালে আবাসনে দিনেদুপুরে চুরির ঘটনায় গ্রেফতার করল পুলিশ।

পাঁশকুড়া থানার মেচোগ্রাম থেকে সৌমাল্যকে গ্রেফতার করে পুলিশ। ঘাটাল আদালত তাকে ৭ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। গত বছর হাওড়ার সাঁকরাইলে ফ্ল্যাট থেকে কয়েক লক্ষ টাকার গয়না চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিল সৌমাল্য। গত কয়েক বছরে আসানসোল, হাওড়া ও হুগলি জেলায় প্রায় ২০টি চুরির ঘটনায় সে অভিযুক্ত।

সরকারি আধিকারিক বাবার এবং চাকুরিরতা মায়ের ছেলে সৌমাল্য। একটা সময় মায়ের গয়নাও চুরি করে বিক্রি করে দিয়েছিল সে। দুঃখে আত্মঘাতী হন মা। পুলিশ সূত্রের খবর, কথাবার্তা যথেষ্ঠ ভদ্র সে। তার দাবি, বছর পাঁচেক আগে রেলে চাকরি পায়। সাঁকরাইলে চুরির ঘটনায় গ্রেফতারের পর তাকে সাসপেন্ড হতে হয়।

আরও পড়ুন: তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ যোগ দিলেন বিজেপিতে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal