Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

সাত পাকে বাঁধাঃ প্রকাশ্যে এলো রাহুল রবি ও নিমেশিকা রাধাকৃষ্ণানের বিয়ের ছবি

সাত পাকে বাঁধাঃ প্রকাশ্যে এলো রাহুল রবি ও নিমেশিকা রাধাকৃষ্ণানের বিয়ের ছবি

মালায়াম সিনেমার কথা বলতেই সবার প্রথমে যার কথা মাথায় আসে তিনি হলেন রাহুল ববি, সম্প্রতি তিনি ৩২ হয়েছেন। কিছুদিন আগেই নিজের জন্মদিনের ছবি দিয়েছিলেন। আর এবার কিনা তার বিয়ের পালা। তিনি নাকি দীর্ঘ দিন ধরেই প্রেম করছিলেন। প্রেমিকা হলেন দক্ষিণী অভিনেত্রী নিমেশিকা রাধাকৃষ্ণান। রাহুল ববি মালায়ালাম সিরিজ “পন্নাম্বিলি” ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পরে বহুভাষিক নাটক নন্দিনীতে মূল চরিত্রে অভিনয় করার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত হন। নিমেশিকা বিজয় টিভিতে তামিল সিরিয়াল কাদাইকুট্টি সিংগম ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের সূচনা করেছিলেন।

সান টিভিতে কান্না কান্নে নামক একটি ধারাবাহিকে রাহুল রবি এবং প্রিয়া রাজপুত্রের সাথে আরো একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এবার করোনার মাঝেই সম্প্রতি সাত পাকে আবদ্ধ হন এই জুটি। তার কিছু ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসেছে। যেখানে লাল আর গোল্ডেন রঙের কাঞ্জিভরম আর মাথায় সাদা ফুলের খোপা আর দক্ষিণী ব্রাইডের সাজে সেজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অ্যাঁর অন্যদিকে রাহুল সাদা শার্ট আর ধূতি পড়ে বিবাহ আসরে আসেন।

সম্প্রতি নিজেদের বিয়ের এই ছবিও ইন্সটাতে দেন এই দম্পতি। আর ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেন। পাশাপাশি এই জুটিকে আশীর্বাদ করে শুভেচ্ছাও জানিয়েছেন নেট পাড়ার অসংখ্য ভক্তরা। দেখতে দেখতে চার হাত এক তো হয়ে গেলো। এবার পালা হানিমুনের। অবশ্য হানিমুনে এই জুটি কোথায় যেতে চলেছেন তা এখনো জানা যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাও শীঘ্রই আমাদের হাতে চলে আসবে।

আরও পড়ুন: হুবুহু সঞ্জয় দত্তের মতো চোখ ধাঁধানো বাড়ি কলকাতা তেই বানিয়েছেন সম্রাট-ময়না! অভিনেতার বাড়ি দেখে জিৎ হাঁ, সন্তান হারানোর কষ্ট সহ্য করে স্বপ্নের বাড়ি তৈরি করার গল্প শোনালেন টেলিপাড়ার এই জুটি! তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment