Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

কোজাগরী লক্ষ্মী পুজোতে নিজের হাতে খিচুড়ি ভোগ রান্না করে মা’কে নিবেদন করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, নতুন বাড়িতে এই প্রথমবার লক্ষ্মী আরাধনায় অভিনেত্রী মধুমিতা

কোজাগরী লক্ষ্মী পুজোতে নিজের হাতে খিচুড়ি ভোগ রান্না করে মা’কে নিবেদন করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, নতুন বাড়িতে এই প্রথমবার লক্ষ্মী আরাধনায় অভিনেত্রী মধুমিতা

গতকাল ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। সকলের ঘরে মা লক্ষ্মীর আরাধনা হয়েছে এই দিন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা সকলেই কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নিজের মতন করে মা লক্ষ্মীর আরাধনা মেতে উঠেছিলেন। আর প্রতিবছরের মতো এবছরও মা লক্ষ্মীর আরাধনা এ যোগদান করেছেন টলিউডের বর্তমানের জনপ্রিয় হট অভিনেত্রী মধুমিতা সরকার। নিজের নতুন বাড়িতেই প্রথমবার মা লক্ষ্মীর আরাধনা করলেন অভিনেত্রী। নিজের হাতে ভোগ রান্না করে মাকে নিবেদন করেছেন ওই দিন। শাড়িতেই ঐদিন মধুমিতা একেবারে লক্ষ্মী ঠাকুর হয়ে উঠেছিলেন, এর আগেও লক্ষ্মী পুজো করেছেন তিনি, তবে নিজের নতুন বাড়িতে প্রথমবারের জন্য লক্ষ্মীপুজো করলেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেতা রাজদীপের সঙ্গে একটি নতুন ওয়েব সিরিজ করেছেন অভিনেত্রী মধুমিতা। হাতে রয়েছে আরো কিছু কাজ, পুজোর ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। তবে এসবের মাঝেও লক্ষ্মী পুজোর দিন সময় বার করে নিজের হাতে খিচুড়ি ভোগ রান্না করে মাকে নিবেদন করেছেন তিনি। বর্তমানে মধুমিতা জনপ্রিয়তার শীর্ষে। টেলিভিশনের ছোটো পর্দার পর বড়পর্দায় তাকে দেখতে পেয়ে দর্শকেরা বেজায় খুশি। কিছুদিন আগেই মধুমিতা এবং যশ দাশগুপ্তের একটি মিউজিক অ্যালবাম রিলিজ করেছিল, যা দেখে পাঁচ বছর আগের বোঝেনা সে বোঝেনা সেই জনপ্রিয় জুটির কথা মনে পড়ে গিয়েছে দর্শকদের। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক এর মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছিল যশ এবং মধুমিতা দুজনে। দুজনের জুটি দর্শকরা বেশ পছন্দ করত আবারো বেশ কয়েক বছর পর টেলিভিশনের পর্দায় দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে দর্শকেরা দারুন খুশি।

বর্তমানে বিভিন্ন ধরনের ছবিতে কাজ করছেন তিনি, ইতিমধ্যেই টলিউডের তার তিনটি জনপ্রিয় হিট সিনেমা রিলিজ করেছে। ওয়েবসিরিজও কাজ করছেন মধুমিতা। এককথায় চুটিয়ে নিজের ক্যারিয়ারকে এনজয় করছেন। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সাজিয়ে তুলেছে নিজের বাড়ি কে। ছোটপর্দা থেকে উঠে আসা মধুমিতা দর্শকের মন এত তাড়াতাড়ি জয় করে নেবে তা তিনি নিজেও ভাবতে পারেনি। এই অপ্রত্যাশিত ভালোবাসা জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ‘রোগা হওয়ার জন্য এবার স্বামীর সঙ্গে দৌড়াতে বেরোলেন লক্ষ্মীকাকিমা’! ধারাবাহিকের নতুন পর্ব দেখে মুগ্ধ নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণভাবে অ্যাক্টিভ এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট মাঝে মাঝে তিনি বিভিন্ন রিল ভিডিও, ছবি ইত্যাদি পোস্ট করতে থাকেন। দর্শকেরাও তার ছবি এবং ভিডিও আপলোড হওয়ার অপেক্ষায় বসে থাকেন। তার মধ্যে বিভিন্ন ছবি এবং রিল হামেশাই ভাইরাল হয়ে পড়ে। হট অবতারে বারবার উঠে আসেন মধুমিতা সরকার। বর্তমানে পুরুষদের চোখের ঘুম কেড়ে নিয়েছে তিনি। বহু পুরুষের ক্রাশ তিনি। আগামী দিনে মধুমিতার কাজের জন্য অপেক্ষা করে আছেন তার ভক্তরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment