Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

রোজভ্যালি মামলায় এবার ইডি জেরার মুখে প্রসেনজিৎ, বৃহস্পতিবার ঋতুপর্ণাকে ৭ ঘন্টা জেরা

প্রসেনজিতের সংস্থার সঙ্গে কী চুক্তি ছিল, জানতে চায় ইডি

রোজভ্যালি মামলায় এবার ইডি জেরার মুখে প্রসেনজিৎ, বৃহস্পতিবার ঋতুপর্ণাকে ৭ ঘন্টা জেরা

রোজভ্যালি চিট ফান্ড মামলায় বৃহস্পতিবারই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায় ৭ ঘন্টা জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ইডি দফতরে হাজির হলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

শুক্রবার দুপুর ১২ টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন প্রসেনজিৎ। রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য গত মঙ্গলবার অভিনেতা প্রসেনজিতকে নোটিস পাঠিয়েছিল ইডি। রোজভ্যালি সংস্থা বা গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন ছিল কিনা, কেন তিনি রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোনও আর্থিক চুক্তি হয়েছিল কিনা এসব তথ্য জানতে প্রসেনজিতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।

বৃহস্পতিবারই রোজভ্যালি মামলায় ঋতুপর্ণাকে টানা ৭ ঘন্টা জেরা করে ইডি। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। ইডি সূত্রে খবর, রোজভ্যালি থেকে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী আর্থিক সুবিধা নিয়েছেন। এমনকী এঁদের মধ্যে বেশ কয়েকজন রোজভ্যালির টাকায় বিদেশ ভ্রমণও করেছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধে নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে ঋতুপর্ণা সাংবাদিকদের তেমন কিছু না জানালেও, গৌতম কুণ্ডুর সঙ্গে আর্থিক লেনদেনের ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন: একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় বদল

সম্প্রতি সারদা ও রোজভ্যালি চিট ফান্ড মামলায় রাজ্যের একাধিক প্রভাবশালী ও বিখ্যাত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। এই প্রেক্ষিতে শুক্রবার ইডির জেরার মুখে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তৃণমূল সাংসদ শতাব্দী রায়কেও নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal