Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
10 July 2026

মে মাসেই রুবি-নিউ গড়িয়া রুটের মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোন রুটে কত ভাড়া জানুন

মে মাসেই রুবি-নিউ গড়িয়া রুটের মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোন রুটে কত ভাড়া জানুন

শীঘ্র চালু হচ্ছে গড়িয়া থেকে রুবি রুটের মেট্রো পরিষেবা। সামনেই মাসেই উদ্বোধন হয়ে পারে এই রুটের মেট্রো। জানা গিয়েছে সামনের মাসে যেদিন হাওড়া থেকে পুরী দ্বিতীয় বন্দে ভারতের উদ্বোধন হবে, সেইদিনই উদ্বোধন হবে গড়িয়া থেকে তিনি রুটের মেট্রো পরিষেবা। উদ্বোধন করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রেলওয়ে সেফটি কমিশনার এই রুটের মেট্রো চলাচলের জন্য ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই এবার উদ্বোধন হবে গড়িয়া থেকে রুবি রুটের মেট্রো। এর আগে জোকা থেকে তারাতলা রুটের মেট্রো উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু সেইসময় মোদীর হাতে উদ্বোধন হয়নি এই মেট্রোর। এবার গড়িয়া থেকে রুবি রুটের মেট্রো পরিষেবা প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন নাকি সেটাই অপেক্ষা কলকাতাবাসীর।

জানা গিয়েছে, কবি সুভাষ অর্থাৎ গড়িয়া থেকে হেমন্ত মুখার্জি অর্থাৎ রুবি পর্যন্ত ভাড়া মেট্রোর ভাড়া ২০ টাকা। একটা টিকিটেই যাতায়াত করা যাবে রুবি থেকে দক্ষিণেশ্বর। রুবি অর্থাৎ হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ অর্থাৎ গড়িয়া হয়ে দক্ষিণেশ্বর কিংবা দমদম যেতে গেলে ভাড়া লাগবে ৪৫ টাকা। রুবি থেকে একটা টিকিটেই এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং কালীঘাট পর্যন্ত টিকিটের ভাড়া ৪০ টাকা। রুবি থেকে উত্তম কুমার পর্যন্ত ভাড়া ৩৫ টাকা।

আরও পড়ুন: সংগঠনের কাজ করতে চেয়ে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন, অর্পিতাকে রাজ্যের সাধারণ সম্পাদক করল তৃণমূল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal